1. admin@vorerbangla.com : admin_shafi :
সাওতুল মাদীনার শিক্ষার্থী বোর্ডে বিজয়ী হওয়ায় শুকরিয়া মাহফিল - ভোরের বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

সাওতুল মাদীনার শিক্ষার্থী বোর্ডে বিজয়ী হওয়ায় শুকরিয়া মাহফিল

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৪ বার দেখা

আতিকুর রহমান:
সাওতুল মাদীনা তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন বোর্ডে বিজয়ী হওয়ায় আলোচনা সভা ও শুকরিয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ যোহর সিলেটের সদর উপজেলার সোনাতলাস্থ মাদরাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল মালিকের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা আশফাকুজ্জামান আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও শুকরিয়া মাহফিলে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতিনিয়া শহিদিয়া হুফ্ফজুল কুরআন পরিষদের সভাপতি হাফিজ আবুল গফফার আল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ফেঞুগন্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ও মতিনিয়া শহিদিয়া হুফ্ফজুল কুরআন পরিষদের সাধারন সম্পাদক হাফিজ মাওলানা আবুল ফজল মো: ত্বোহা, মইয়ারচর সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা শামসুল ইসলাম নুরী, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান।

এসময় আজিজুল মালিক রুভেজ, তছির আলী, হাফিজ শামীম আহমদ, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য ময়নুল হাসান, মজিদুর রহমান মাজেদ, সালেহ আহমদ, নজরুল ইসলাম, রুহেল আহমদ, মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল মজিদ নোমান, সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা সাইফুর রহমান তালুকদার, হাফিজ কামিল আহমদ, হাফিজ ছাদিকুর রহমান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডর অধীনে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতায় গ্র্যান্ড ফাইনালে
৮০০টি প্রতিষ্টানে ৩৬০০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। হিফয উচ্চ মাধ্যমিক (২০ পারা) ৩য় স্থান অর্জন করেন সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসার ছাত্র মুহাম্মদ ইয়ামিন রহমান।

মতিনিয়া শহিদিয়া হুফ্ফাজুল কুরআন বোর্ডে
১৫১ টা প্রতিষ্ঠানের ১৩০০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। হিফয উচ্চ মাধ্যমিক (২০ পারা) ১ম স্থান অর্জন করেন সাওতুল মাদীনা তাহফিজুল কোরআন মাদরাসা ছাত্র ইয়ামিন রহমান ও হিফয মাধ্যমিক (১০ পারা) ৩য় স্থান অর্জন করেন মুহাম্মদ ওবায়দুর রহমান লাহিন।
সভার শুরুতে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান, নাত পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত শুভ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১