1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ আলীর শোভাযাত্রামুচলেকা নিয়ে প্রার্থীকে সতর্ক করলো প্রশাসন - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

ছাতকে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ আলীর শোভাযাত্রামুচলেকা নিয়ে প্রার্থীকে সতর্ক করলো প্রশাসন

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৫০৮ বার দেখা
ছাতকে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ আলীর শোভাযাত্রা মুচলেকা নিয়ে প্রার্থীকে সতর্ক করলো প্রশাসন
ছাতকে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ আলীর শোভাযাত্রা মুচলেকা নিয়ে প্রার্থীকে সতর্ক করলো প্রশাসন

ডেস্ক নিউজঃ
প্রচারণায় নেমেই হোঁচট খেয়েছেন ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ আলী। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ছাতক উপজেলা পরিষদ নির্বাচন। এজন্য মনোনয়ন পত্র দাখিল,বাছাই,প্রত্যাহার পর্ব শেষে ১৩ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা।

প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েন প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন। প্রচারনার অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় ছাতক শহরে মোটর সাইকেল বহর নিয়ে শোডাউন করেন মোটরসাইকেল প্রতীক প্রাপ্ত প্রার্থী মাহমুদ আলী।

খবর পেয়ে পুলিশ উপজেলা চত্বর এলাকা থেকে তাদের শোডাউনে অংশ নেয়া ৩ টি মোটরসাইকেল আটক করে সহকারী রিটার্নি কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ আলী উপস্থিত হয়ে নির্বাচনী আচরণ বিধি পুরোপুরি ভাবে তিনি অবহিত নন বলে ক্ষমা প্রার্থী হন। এবং আর কখনো আচরণ বিধি লঙ্ঘিত হবে না বলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত মুচলেকা দিয়ে জরিমানা থেকে রক্ষা পান।

এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না বলেন, এক প্রার্থী কর্তৃক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউনের খবর পেয়ে থানা পুলিশকে সাথে নিয়ে তাৎক্ষণিক শোডাউন বন্ধ করে দেই।

পরে ওই প্রার্থীকে আমার কার্যালয়ে তলব করে ব্যাখ্যা চাওয়া হলে, তিনি বিষয়গুলো জানতেন না মর্মে জানান। পরে এরকম আর আচরন বিধি লঙ্ঘিত হবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থী হলে জরিমানা করা হয়নি। তিনি বলেন আমরা খুব দ্রুত সকল প্রার্থীদের নিয়ে আচরণ বিধি সম্পর্কিত এটি সভা করবো।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০