1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। - ভোরের বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
তাজা খবর
ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার।

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াকে ডিএমপির রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ডিএমপির রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানার একটি অভিযানে অংশ নেওয়া দল ডিএমপির রমনা এলাকায় অভিযান চালিয়ে স্বপন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে। বর্তমানে তিনি ছাতক পৌর শহরের লেবারপাড়া এলাকায় বসবাস করেন।

এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ছাতক পৌর শহরের তাহির প্লাজার সামনে থেকে স্থানীয় জনতা স্বপন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তাকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে স্বপন মিয়াকে পুলিশ হেফাজতে অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এর পরদিনই ডিএমপির রমনা এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ছাতক থানার মামলা নম্বর-২৮, তারিখ ২২ জুলাই ২০২৫। মামলায় দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৯৪-এর ১৫(৩)/২৫-ডি ধারায় স্বপন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামী কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০