1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ - ভোরের বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি সভাপতি হলেন মোঃ আব্দুল জলিল। ছাতকে রংফুল বেগমের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ছাতকে ৫৩ কোটি ৭১ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা

ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২১ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে এক সংবাদকর্মীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে ছাতক থানাসহ তিনটি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মোহাম্মদ নাজমুল হাসান জুয়েল (৪৩) উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং জাতীয় দৈনিক যায়যায়দিন-এর ছাতক উপজেলা প্রতিনিধি। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. দুলু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ার পর থেকেই অভিযুক্ত ও তার সহযোগীরা বিভিন্ন সময় তাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই বিকেল প্রায় ৪টার দিকে অভিযুক্ত তার ব্যবহৃত ফেসবুক আইডি দুলু মিয়া থেকে অভিযোগকারীর বিরুদ্ধে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ করেন। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার চালিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হয়রানি ও মানহানির আশঙ্কা রয়েছে বলেও অভিযোগকারী দাবি করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি একই অভিযোগ ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন এবং সুনামগঞ্জের সহকারী পুলিশ কমিশনার শেখ মুরসালিনের কাছেও দায়ের করা হয়েছে বলে অভিযোগকারী জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধও করা হয়েছে। এদিকে, এ ঘটনায় ছাতক উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন। তাদের মতে, একজন পেশাদার সংবাদকর্মীকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া, মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা অব্যাহত থাকলে তা শুধু ব্যক্তিগত মানহানির বিষয় নয়, বরং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশকেও হুমকির মুখে ফেলবে। তারা বলেন, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে সাংবাদিকদের জন্য পেশাগত দায়িত্ব পালন আরও ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

সাংবাদিকরা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো সংবাদকর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণার শিকার হতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. দুলু মিয়ার বক্তব্য নেওয়ার জন্য কল দিলে উনাকে পাওয়া যায় নাই।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থনভোরের বাংলা ডেক্সসুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীক–এর সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়েছে।গত ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক–দোয়ারাবাজার শাখার উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি দোয়ারাবাজার উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে খেলাফত মজলিস ছাতক–দোয়ারাবাজারের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদিরের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং আসন্ন নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীককে বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একযোগে কাজ করবে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই আসনে দেয়াল ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মনির হোসাইন, সহ-সভাপতি হাফিজ মাওলানা আক্তার হোসাইন, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদসহ ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ।সভা শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

July ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jun    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১