ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাবলম্বী প্রকল্পের আওতায় ৯টি পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়ন শাখার নতুন কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চরমহল্লা ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশাকাচর পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি পরিবারের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউপি শাখার উপদেষ্টা হাজী ইব্রাহিম আলীর সভাপতিত্বে এবং ইকবাল হোসেন তামিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লার প্রতিষ্ঠাতা হাফিজ কামরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য দেন মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান হাছনু।
বিশেষ অতিথির বক্তব্য দেন দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন, মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. খালেদ মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, বুরহান উদ্দিন, আব্দুর রহমান, হাফিজ হারুন ও আদনান হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক তাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলী আহমেদ ও মিজানুর রহমান আল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুজাক্কির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, অর্থ সম্পাদক তায়েফ আহমদ ও ধর্মবিষয়ক সম্পাদক আলী আকবরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সম্মিলিতভাবে মানুষের কল্যাণে কাজ করলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মানবকল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠন সূত্রে জানা যায়, মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে প্রবাসী সদস্যরা নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন। তাদের সহযোগিতায় স্বাবলম্বী প্রকল্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
Leave a Reply