1. admin@vorerbangla.com : admin_shafi :
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম - ভোরের বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
তাজা খবর
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২ বার দেখা

পাপলু মিয়া, ছাতক, প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কৃতি সন্তান এবং কালারুকা গ্রামের বাসিন্দা গোলাম মাহমুদ আজম, ছাতকের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট কর্তৃক গত ৩০ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই অনুমোদন প্রদান করা হয়।
বোর্ড কর্তৃক জারিকৃত পত্রে জানানো হয়েছে যে, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর, সিলেট (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৪ ধারা অনুযায়ী গঠিত এই এডহক কমিটিকে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
গোলাম মাহমুদ আজমকে সভাপতি করে গঠিত এই কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষক প্রতিনিধি হিসেবে শাহীন আহমদ, অভিভাবক প্রতিনিধি হিসেবে সানাউর রহমান এবং সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।
গোলাম মাহমুদ আজম সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় শিক্ষা অনুরাগীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। আশা করা হচ্ছে, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন গতি পাবে এবং শিক্ষার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

July ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jun    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১