বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ।

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, কাপড়চোপড়, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১ লাখ ৭৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর মঙ্গলবার, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ খাইরগাঁও গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসির স্ত্রী মোছা. ফজরুন বেগম (৫৫)বাদি হয়ে ছাতক থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের আলোকে গত শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ফজরুন বেগমের স্বামী ও ছেলে প্রবাসে থাকায় তাঁরা ছাতক পৌরসভার বাগবাড়ি এলাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে নিয়মিত যাতায়াত ও দেখাশোনা করতে গিয়ে ঘটনার প্রায় দুই দিন আগে তিনি বাড়ির অবস্থা দেখে আসেন। পরে ২০ অক্টোবর দিন বা রাতের কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, কাপড়চোপড়, শাড়ি, সেলোয়ার-কামিজ, বিছানার চাদর, পর্দা, সিলিং ফ্যান, পানির মোটর এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অন্যান্য সামগ্রী। এছাড়া বাথরুম ও রান্না ঘরের বিভিন্ন পানির পাইপ ভেঙ্গে ফেলা হয়। সসব মালামাল ও ক্ষকতির পরিমান আনুমানিক ১ লাখ ৭৯ হাজার টাকা বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী ফজরুন বেগমের অভিযোগ, চুরির ঘটনায় তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে বিষয়ে তদন্তপুর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, ভোর ৪:৩২

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31