1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনেশপথ গ্রহণ - ভোরের বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনেশপথ গ্রহণ

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকালে ছাতক উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান এর সভাপতিত্বে ও এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকরাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যহীন টেকসই সমাজ গঠনের জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। জুলাই পুনর্জাগরণ একটি মূল্যবোধভিত্তিক সামাজিক আন্দোলন। যার লক্ষ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলা। এই উদ্যোগ আগামী দিনের জন্য একটি সুস্থ, সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

আলোচনায় অংশ নেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছালেক আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশাহিদ আলী, তথ্য আপা গোলাপী বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী তমাল পুদ্দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য এম সাইফ উদ্দিন, ছাতক উপজেলা কমিটির আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ছাতক ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নেন। আলোচনায় বক্তারা সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা, নারী উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন এবং সামাজিক সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। এ ধরনের অনুষ্ঠান সামাজিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি সচেতন নাগরিক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।

সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, কেজাউরা হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা তাজ উদ্দিন আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০