1. admin@vorerbangla.com : admin_shafi :
সাংবাদিক তাজিদুল ইসলামকে হাইওয়ে পুলিশ সুপারের সম্মাননা - ভোরের বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

সাংবাদিক তাজিদুল ইসলামকে হাইওয়ে পুলিশ সুপারের সম্মাননা

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার দেখা

ডেক্স রিপোর্ট:
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেয়েছেন এনটিভি ইউরোপ’র প্রতিনিধি ও দৈনিক সিলেট বানী পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক তাজিদুল ইসলাম।

৮ নভেম্বর (বুধবার) দুপুরে সিলেট হাইওয়ে রিজিয়নের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রেজাউল করিম তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

সিলেটের জাউয়াবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে দায়িত্বশীল ও তথ্যসমৃদ্ধ সংবাদ প্রকাশের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখায় এ স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী, সিলেট বিভাগের বিভিন্ন হাইওয়ে থানার কর্মকর্তা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি অজিত কুমার দাশ।

সম্মাননা প্রদান উপলক্ষে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সাংবাদিক তাজিদুল ইসলাম একজন সাহসী, দক্ষ ও নির্ভীক সংবাদকর্মী। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে তিনি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করছেন। ভবিষ্যতেও তার এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক তাজিদুল ইসলামের নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার প্রশংসা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে তার ভূমিকার স্বীকৃতি জানান।

সম্মাননা প্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিক তাজিদুল ইসলাম বলেন, এ সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যেতে। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের আস্থাভাজন সংবাদকর্মী হতে চাই।

উল্লেখ্য, সাংবাদিক তাজিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার ছাতক অঞ্চলে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১