1. admin@vorerbangla.com : admin_shafi :
ভিক্ষা না করার শপথ নিয়েছেন পেশাদার ১৫জন ভিক্ষুক - ভোরের বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা

ভিক্ষা না করার শপথ নিয়েছেন পেশাদার ১৫জন ভিক্ষুক

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩১৬ বার দেখা

ছাতক,প্রতিনিধি

নবীর শিক্ষা’ কবিতার মতো ভিক্ষা না করার শপথ নিয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পেশাদার ১৫জন নারী-পুরুষ ভিক্ষুক। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১৫জন ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে তারা এ শপথ নেন।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গরু, ছাগল, হাঁস, ভ্যানগাড়িসহ কাঁচামাল, ভ্যানগাড়িসহ চায়ের দোকানের যাবতীয় আসবাবপত্র, একটি মুদি দোকানের মালামাল, ভ্যানগাড়িসহ স্টেশনারী ও স্ন্যাকস জাতীয় পণ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি, মো. তরিকুল ইসলাম নবীজীর শিক্ষা করোনা ভিক্ষার বিষয়ে সচেতনতামূলক বক্তব্যের পর ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করার শপথ নেন উপকারভোগিরা।
ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসা করে স্বাবলম্বীর জন্য সহায়তা উপকরণ দেওয়া হয়েছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের মৃত নুর মিয়ার স্ত্রী জয়ফুল নেছা ও কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের মৃত রাকিম আলীর স্ত্রী আলছুমা বেগমকে। তারা পেয়েছেন ৭৫টি করে দেড়শত হাঁস। উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের আজমত আলীর ছেলে নুর ইসলামকে একটি গাভী দেওয়া হয়েছে। ছাতক সদর ইউনিয়নের ব্রাক্ষনগাঁও গ্রামের আবদুন নুরের স্ত্রী মনোয়ারা বেগম, দক্ষিন খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত হুছম আলীর ছেলে মখদ্দুছ আলী, জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের রুস্তুম আলীর ছেলে গিয়াস উদ্দিন, দোলারবাজার ইউনিয়নের চিছরাওলী গ্রামের আরজ আলীর ছেলে হানিফ আলী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের রুস্তুম আলীর ছেলে জমসিদ আলীকে ৪টি করে ছাগল দেওয়া হয়েছে।
এছাড়া ব্যবসা করার জন্য উত্তর খুরমা ইউনিয়নের ছোটবিহাই গ্রামের মৃত আসিদ আলীর ছেলে নুরুল আবদীন ও ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের মৃত রহিম উল্লার ছেলে নোয়াব আলীকে একটি করে নতূন ভ্যানগাড়িসহ বিভিন্ন ধরনের কাঁচামাল দেওয়া হয়েছে। মুদির দোকানের যাবতীয় মালামাল ক্রয় করে দেওয়া হয়েছে ভিক্ষুক আবদুস শহিদকে। তিনি চরমহল্লা ইউনিয়নের মৃত তাহির আলীর ছেলে।
এদিকে, সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের মৃত আঞ্জব আলীর স্ত্রী সুনারা বেগমকে একটি নতূন ভ্যানগাড়িসহ স্টেশনারী ও স্ন্যাকস জাতীয় পণ্য দেওয়া হয়েছে।
অপরদিকে, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর গ্রামের মৃত নসিব আলীর ছেলে উকিল আলীকে ব্যবসা করে পরিবার চালানো এবং স্ববলম্বীর জন্য দেওয়া হয়েছে চা দোকানের টেবিল বেঞ্চ গ্যাসের চুলাসহ যাবতীয় মালামাল। পাশাপাশি মালামাল পরিবহন করে গন্তব্যে পৌঁছাসহ ১২জনকে নগদ দেওয়া হয়েছে ১ লাখ ১১হাজার টাকা। উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক দেওয়া গরু-ছাগল লালন পালন এবং ব্যবসা করে প্রতিদিন আয়ের অর্থ দিয়ে পরিবার পরিচালনাসহ স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপকারভোগিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসীন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মো. আল আমীনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০