1. admin@vorerbangla.com : admin_shafi :
দোয়ারাবাজারে সুরমা নদীতে প্রচন্ড স্রোতের কবলে নৌকাডুবে নারী ও শিশুসহ ৩জন নিখোঁজ রয়েছে। - ভোরের বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

দোয়ারাবাজারে সুরমা নদীতে প্রচন্ড স্রোতের কবলে নৌকাডুবে নারী ও শিশুসহ ৩জন নিখোঁজ রয়েছে।

  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৭৪ বার দেখা

দোয়ারাবাজার  প্রতিনিধি,

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে প্রচন্ড স্রোতের কবলে নৌকাডুবে নারী ও শিশুসহ ৩জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে এ মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ তিনজনের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী জোছনা বেগমের শিশু সন্তানসহ ৪জনকে উদ্ধার করা হলেও তিনিসহ (রিপোর্ট লেখা পর্যন্ত) এখনো নিখোঁজ রয়েছেন ৩জন। নিখোঁজের স্বজনদের মধ্যে এখন শোকের মাতম চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে হাত নৌকায় আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ ৭ জন আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী পার হতে গিয়ে প্রচন্ড স্রোতের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন। তাৎক্ষণিক দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ ৪জনকে উদ্ধার করা হলেও মানুসিক প্রতিবন্ধী জোছনা বেগম (৩৫), নৌকার মাঝি জমির আলী (৪০) ও গুলো বিবি (৭৫) নিখোঁজ রয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানিয়েছেন, নৌকাডুবিতে এখনো ৩জন নিখোঁজ রয়েছেন, শিশুসহ জীবিত ৪জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১