1. admin@vorerbangla.com : admin_shafi :
সুনামগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - ভোরের বাংলা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতক ও গোবিন্দগঞ্জে দাঁড়িপাল্লারসমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত ছাতকে ভুয়া তথ্য ছড়িয়ে সাংবাদিকদের মানহানি: তদন্তের নির্দেশ আদালতের। ছাতকে হাজী মখলিছ আলীহাফিজিয়া মাদরাসার উদ্বোধন ছাতকে পুলিশের ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২ ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক কাজী রেজা ও সদস্য সচিব খালেদ সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী-আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই খেলাফত মজলিস সুনামগঞ্জ-০৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র দাখিল সুনামগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক থানার অভিযানে সিআর ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেফতার

সুনামগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার দেখা

আদর্শবান নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে — আব্দুল বাছিত আজাদ

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী, দুর্নীতিপরায়ণ, অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটিয়ে জনগণের আস্থাভাজন সৎ,আদর্শবান নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং চলমান রাজনৈতিক বাস্তবতায় সমাজ-রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ
ভূমিকা রাখতে হবে।

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২০ ডিসেম্বর ২০২৫,শনিবার অনুষ্ঠিত সংগঠনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে মজলিস উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান,কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম।

বিশেষ অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি,আজও ওসমান হাদির মতো সত্যিকারের দেশপ্রেমিকরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন,যা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক। তাই আমরা অবিলম্বে হাদির খুনিদের বিচার,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন,সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন,মাওলানা নূরুল ইসলাম ও আখতার হুসাইন আতিক’র যৌথ সঞ্চালনায় সুনামগঞ্জ শহরস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন মোহন সুনামগঞ্জ – ২,হাফিজ মাওলানা আব্দুল কাদির সুনামগঞ্জ – ৫,এডভোকেট মোঃ ফজর আলী সুনামগঞ্জ – ১।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন,মোঃ মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ,ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন,সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাস্টার মকবুল হোসেন,
সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন ,সুনামগঞ্জ জেলা সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ,সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসুক আহমদ,সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক মাওলানা আলী খান,সহ অফিস সম্পাদক মাওলানা আতাউল হক,শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ঈমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর,ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী,যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী,খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত,নির্বাহী সদস্য ও দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক,নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম,হাফিজ মাওলানা আলমগীর হোসাইন,নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন,নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা,ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান,খেলাফত মজলিস বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন,দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ,দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ,সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ,সিলেট কোতোয়ালি পশ্চিম থানা সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক,তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম,বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান,দিরাই পৌর আহ্বায়ক মাওলানা আবিদ নূর,শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম,খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ সভাপতি কে এম সালেহ আহমদ,দোয়ারা উপজেলা উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান,হাফিজ মাওলানা রশীদ আহমদ,হাফিজ মাওলানা আব্দুল হাই।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কামরুল ইসলাম,মাওলানা ওলীউজ্জামান,নূর আহমদ মাছুম,হারিছ আলী,মাওলানা আব্দুস সামাদ রায়হান,মাওলানা আব্দুর রহমান জামি,গয়াছ উদ্দিন, মুফতি দিলোয়ার হোসাইন,মাওলানা জুনাইদ আহমদ,ফয়জুর রহমান তালুকদার,ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন,মাওলানা শিব্বির আহমদ,মাওলানা আব্দুল লতিফ, মাওলানা খালেদ আহমদ,ক্বারী হোসাইন আহমদ,মাওলানা ওবায়দুল্লাহ শাকিল,মাওলানা রুকন উদ্দিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

January ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Dec    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১