1. admin@vorerbangla.com : admin_shafi :
এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময় - ভোরের বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
তাজা খবর
এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময় ছাতকের ইসলামপুর ইউনিয়নে মসজিদে জুতা বদলকরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত।। ছাতক উপজেলা পরিষদ নির্বাচন: বাইশ  চেয়ারম্যান পদে আলোচনায় ফয়েজ আহমেদ ছাতক উপজেলা নির্বাচনে বাইশ চেয়ারম্যান পদপ্রার্থী ফয়েজ আহমেদ তরুণ নেতৃত্বে নতুন আশার আলো ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন রানা, তরুণ নেতৃত্বে নতুন আশার আলো ছাতকে সড়ক দুর্ঘটনায়স্কুল শিক্ষকের মৃত্যু ছাতকে ভারতীয় সীমান্তে নোয়াকুট গ্রামের ফজল মিয়ার খুনি দের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। ছাতকে হাফিজ জয়নাল আবেদিন স্মরণে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ছাতকে মসজিদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষ, এক ব্যক্তি নিহত ছাতকে খেলাফত মজলিসের ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময়

  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার রাত ১০টার দিকে ছাতক পৌরশহরের বাগবাড়িস্থ তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাত শেষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এমপি মিলন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ইনকিলাব’র ছাতক উপজেলা সংবাদদাতা ও দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব, দৈনিক মানবকণ্ঠ’র ছাতক প্রতিনিধি মো. খালেদ মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক কালবেলার ছাতক প্রতিনিধি সাকির আমিন, দৈনিক সমকাল ও দৈনিক উত্তরপূর্ব এবং নিউ এজের ছাতক প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক আমার সংবাদের ছাতক প্রতিনিধি মোশাহিদ আলী, এশিয়ান টেলিভিশনের সিলেট পশ্চিম অঞ্চলের প্রতিনিধি আশফাকুর রহমান সায়েম, সাংবাদিক জে আলম, দৈনিক দেশবার্তার ছাতক উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন, সিলেট তথ্যানুসন্ধানের সহ-বার্তা সম্পাদক পাপলু মিয়া, ফেইসবুক পেইজ এলপি নিউজের লোকমান হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সদস্য রাসেল তালুকদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বাহাউদ্দিন শাহী, উপজেলা যুবদল নেতা ইজাজুল হক রনি, দিলোয়ার হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ সহ উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

March ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১