রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
তাজা খবর
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে আল-ইসলাহতালামীযের সম্মেলন শনিবার ছাতকে গরু চুরির সময় চোর আটক সুনামগঞ্জের ছাতকে পিতা- কন্যাকে নিয়ে এআই ফটোকার্ড দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উটেছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ। দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতিপরিষদের আহবায়ক কমিটি গঠন ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণ! ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ফেইসবুকেভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০৭ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ছাতক উপজেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যরা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, জুনেদ আহমদ রুনু, অজিত কুমার দাশ, পাপলু মিয়া, মোহাম্মদ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং
  • ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, ভোর ৫:৫০

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930