রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
তাজা খবর
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে আল-ইসলাহতালামীযের সম্মেলন শনিবার ছাতকে গরু চুরির সময় চোর আটক সুনামগঞ্জের ছাতকে পিতা- কন্যাকে নিয়ে এআই ফটোকার্ড দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উটেছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ। দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতিপরিষদের আহবায়ক কমিটি গঠন ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণ! ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ফেইসবুকেভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার দেখা

মোশাহিদ আলী

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার নতুন বাজার আলিম মাদ্রাসায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ শামছুন নূর। সমাবেশ সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা শাহাব উদ্দিন।
সমাবেশে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ শামছুন নূর বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ওপর। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষার প্রতি আরও যত্নবান হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন আজাদ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মমিন, আব্দুল আউয়াল, সরকারি শিক্ষক রানা নাদিম, আয়নাল হক, মাওলানা কুতুব উদ্দিন, রাজন মিয়া, হানিফা বেগম এবং সোমা বেগম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে সন্তানদের দূরে রাখা, নিয়মিত পাঠদান, সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মুশাহিদ আলী, সাজ্জাদুর রহমানসহ অন্যান্য অভিভাবক। তারা মাদ্রাসা কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, পরীক্ষার ফলাফল, উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং
  • ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, সকাল ৬:২৬

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930