1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতক কলেজের অধ্যক্ষ তুলশী চরণ দাশ পদত্যাগের দাবিতে বিক্ষোভ - ভোরের বাংলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
তাজা খবর
দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা ছাতকে পুলিশের বিশেষ অভিযানেএক আসামী গ্রেফতার ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা সড়ক দূর্ঘটনা নিহত প্রধান শিক্ষক আলমগীর হোসাইনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত। ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন। ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান।

ছাতক কলেজের অধ্যক্ষ তুলশী চরণ দাশ পদত্যাগের দাবিতে বিক্ষোভ

  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার দেখা

ছাতক প্রতিনিধি।

সুনামগঞ্জের ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) তুলশী চরণ দাশ পদত্যাগের দাবিতে কলেজে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন তারা। দুপুর পর্যন্ত শতাধিক শিক্ষার্থী স্কুলের ভেতরে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় এর বিরোধিতা করেছেন কলেজের অধ্যক্ষ। তিনি প্রথমে ছাত্রদের মিছিল বন্ধ করার জন্য নিষেধ দেন। এবং । শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে পুলিশকে ফোন দিয়ে ঘটনাস্থলে আনেন। তাতে কাজ না হওয়ায় তিনি শিক্ষার্থীদের মামলা হামলার ভয় দেখান।

একাধিক শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় এর বিরোধিতা করেছেন কলেজের অধ্যক্ষ। কলেজের নানা ধরণের দূর্ণীতি এবং অপকর্মে লিপ্ত রয়েছেন তিনি। কলেজের সাধারণ শিক্ষার্থী বেতন এবং অন্যান্য খাতে ভুক্তভোগী হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তিনি ২০২২ সালের ০৬ ফেব্রুয়ারী পুলিশ প্রহরায় জোর পূর্বকভাবে অধ্যক্ষের কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করে ক্ষমতার জোরে নিজেকে ভারপ্রাপ্ত হিসেবে দাবি করে দায়িত্ব পালন করছেন।

শিক্ষার্থীরা আরও জানান, অধ্যক্ষ তুরসী চরণ দাশ প্রভাষক পার্থ সারথি টিটু, জাকির আলী, আলমগীর হোসেন সহ একটি সিন্ডিকেটের মাধ্যমে শিক্ষার্থীদের বেতন এবং অন্যান্য খাতে অনিয়ম-দূর্নীতি করে আসছেন। কিন্তু ভয়ে মুখ খুলতে পারছিলো না কেউ। তিনি ছাত্রলীগের নেতাদের দিয়ে হুমকি দামকি দিয়ে মুখ বন্ধ রাখতেন।

এব্যাপারে সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত তুলসী চরণ দাশের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি বার বার কল কেটে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, স্থানীয়ভাবে এ বিষয়টা আমি দেখার সুযোগ নেই, এটা শিক্ষা অধিদপ্তর এর কাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

May ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১