1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন। - ভোরের বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন। ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। ছাতকে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত চরমহল্লায় কাইল্যাচর গ্রামে দু’পক্ষে’র সংঘ’র্ষে আহত ১৯ ইসলামী আন্দোলনের এক সাহসী পথিকৃত মরহুম মাওলানা শফিক উদ্দিন রহঃ প্রতাপপুর হযরত শাহজালাল লতিফিয়াইসলামি যুব সংঘের কাউন্সিল সম্পন্ন এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময় ছাতকের ইসলামপুর ইউনিয়নে মসজিদে জুতা বদলকরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত।। ছাতক উপজেলা পরিষদ নির্বাচন: বাইশ  চেয়ারম্যান পদে আলোচনায় ফয়েজ আহমেদ ছাতক উপজেলা নির্বাচনে বাইশ চেয়ারম্যান পদপ্রার্থী ফয়েজ আহমেদ তরুণ নেতৃত্বে নতুন আশার আলো

ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন।

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশ, সিলেটের কোম্পানিগঞ্জের সাদাপাথ এলাকায় এ আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা ও সদস্য সচিব মো. খালেদ মিয়ার নেতৃত্বে এ ভ্রমন অনুষ্ঠিত হয়। ভ্রমণ বাস্তবায়ন কমিটির আহবায়ক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, সদস্য সাজ্জাদ মাহমুদ মনির, লুৎফুর রহমান শাওন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় বাস যোগে ছাতক থেকে সকালে কোম্পানিগঞ্জের সাদাপাথর এলাকার উদ্দেশ্যে যাত্রা করা হয়।
দুপুর ১টার দিকে সাদাপাথর পর্যটন স্পটে উপস্থিত হলে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পারস্পরিক পরিচিতি পর্ব, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সকল সদস্যরা আনন্দঘন পরিবেশে সময় অতিবাহিত করেন।

প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা ও সদস্য সচিব মো. খালেদ মিয়া বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ভবিষ্যতে ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ভ্রমনে অংশগ্রহণকারী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাকির আমিন, নুর উদ্দিন, মাহমুদ আলম, মুশাহিদ আলী, অজিত কুমার দাস, এ আর ছায়েম, হাকীম নোমান ফারুকী, তাজিদুল ইসলাম, ফজলুল হক সুমন, জে আলম, জুনেদ আহমদ রুনু, পাপলু মিয়া, জামরুল হোসেন, দিলোয়ার হোসেন জয়, মেহেদী হাসানসহ ২৫জন সদস্যবৃন্দ।

ভ্রমণ শেষে বিকেল ৪টার দিকে ছাতকের উদ্দেশ্যে রওয়ানা দেন এবং সন্ধা ৬ টার দিকে নিরাপদে গন্তব্যে ফিরেন ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

April ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০