1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে মফস্বল সাংবাদিকফোরামের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত - ভোরের বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
তাজা খবর
ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা ছাতকে পুলিশের বিশেষ অভিযানেএক আসামী গ্রেফতার ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ছাতকে মফস্বল সাংবাদিকফোরামের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৬০ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সংগঠনের উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া’র পরিচালনার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ নোমান। সংগঠনের সিনিয়র সহ সভাপতি অজিত কুমার দাশ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য-ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের ব্যবসায়ী নেতা আশরাফুর রহমান চৌধুরী,খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান বাবুল, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শাহ মুহাম্মদ আখতারুজ্জামান, সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, ব্যবসায়ী ইব্রাহীম আলী।

এসময় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, জামায়াতে ইসলামী ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মানিক মিয়া, ক্রিড়াবিদ আলী আহমদ তালুকদার ও লাল মিয়া, সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ রুনু, ধর্মবিষয়ক সম্পাদক জানে আলমসহ বিএমএসএফ-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বিএমএসএফ-এর ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

May ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১