রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
তাজা খবর
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে আল-ইসলাহতালামীযের সম্মেলন শনিবার ছাতকে গরু চুরির সময় চোর আটক সুনামগঞ্জের ছাতকে পিতা- কন্যাকে নিয়ে এআই ফটোকার্ড দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উটেছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ। দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতিপরিষদের আহবায়ক কমিটি গঠন ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণ! ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ফেইসবুকেভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

ইসলাম ও মানবাধিকারের লড়াই শুধু মাত্র নীতির নয় এটি মানবতার ও প্রশ্নঅধ্যাপক মাওলানা আব্দুল কাদির ছালেহ।

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪১৮ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

ইউরোপ মজলিস এসোসিয়েটের উদ্যোগে প্যারিসে ইউরোপ কনফারেন্স অনুষ্ঠিত।

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে অবস্থিত ক্যাথসোমা পন্থা এলাকাযর ইষ্টিকুঠুম রেস্টুরেন্টের হল রুমে ২৭ অক্টোবর, সোমবার ইউরোপ মজলিস এসোসিয়েটের উদ্যোগে এক বর্ণাঢ্য ইউরোপ কনফারেন্স অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস ইউরোপ জোনের সহকারী পরিচালক জনাব ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে এবং ফ্রাঙ্ক মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এ কনফারেন্সে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির ছালেহ।
তিনি তার বক্তব্যে বলেন, “ইসলাম ও মানবাধিকারের লড়াই শুধুমাত্র নীতির নয়, এটি মানবতারও প্রশ্ন। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুজ্জামান জমাদ্দার- সাবেক সভাপতি ইতালি মজলিস। মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন- সভাপতি ফ্রাঙ্ক মজলিস ফ্রান্স। মাওলানা হুমায়ূন রশীদ রাজী, সভাপতি ইতালি মজলিস। আলহাজ্ব এনামুর রহমান, সহ-সভাপতি যুক্তরাজ্য নর্থ জোন; মাওলানা হুমায়ূন রশীদ নূরী, সহ-সভাপতি ইতালি; আলহাজ্ব কবি মুফিদুল গনী মাহতাব, সহ-সভাপতি যুক্তরাজ্য নর্থ; মাওলানা আব্দুল করিম, সহ-সেক্রেটারি যুক্তরাজ্য সাউথ; মাওলানা আফম শুয়াইব, ও আব্দুল করিম উবায়েদ সহ-সেক্রেটারি যুক্তরাজ্য নর্থ; আলহাজ্ব খসরু খান, ডক্টর ওহিদুল আলম নির্বাহী সদস্য যুক্তরাজ্য নর্থ।

এছাড়াও বক্তব্য রাখেন মুহাম্মদ আল ইসলাম, বায়তুল মাল সম্পাদক যুক্তরাজ্য নর্থ ড. আযাবুল হক, মাওলানা আব্দুল আহাদ,মাওলানা নুফাইছ আহমদ বরকতপুরী, মাওলানা আনিছুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা কাওছার উদ্দিন,সভাপতি ফ্রাঙ্ক মজলিস প‍্যরিস মহানগর ,মুফতি হাবিবুর রহমান, মাওলানা শিব্বির আহমদ (সাধারণ সম্পাদক, স্পেন শাখা) এবং মাওলানা শামীম আহমদ (ইতালি)। মাওলানা ছাইফুল ইসলাম, হাফিজ ছয়েফ আহমদ,মাওলানা শেখ রুহুল আমিন, মুহাম্মদ সুমন মিয়া, হাফিজ আমিন উদ্দিন সুলতান, কবির আহমদ মিলাদ, হাফিজ নাসির আহমদ, মাওলানা শিব্বির আহমদ,
মাওলানা ফয়েজ আহমদ প্রমুখ।

কনফারেন্সে ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের নিজ নিজ শাখার বার্ষিক কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সমাপনী অধিবেশনে ইসলামী আদর্শ, ন্যায়ভিত্তিক সমাজ ও মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কনফারেন্সের কার্যক্রম শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং
  • ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, সকাল ৬:৩৬

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930