ডেস্ক
ছাতকে সুরমা নদী থেকে ভাসমান অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় ছাতক নৌ-পুলিশ নদী থেকে এ লাশ উদ্ধার করে।
স্থানীয়ও নৌ-পুলিশ সুত্রে জানাগেছে ছাতক পৌর সভার আকিজ প্লাস্টিক ইন্ড্রাষ্ট্রিজ লিঃ সংলগ্ন (বাজনা মহল) এলাকায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন।খবর পেয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন ও এসআই মো:বাদল ফকিরসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সুরমা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করেন।
পুলিশ জানায়,অজ্ঞাতনামা লাশের বয়স আনুমানিক
৩০/৩৫ বছর হতে পারে। তাদের ধারণা ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে লাশে*র শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ##
Leave a Reply