1. admin@vorerbangla.com : admin_shafi :
ইসলামী আন্দোলনের এক সাহসী পথিকৃত মরহুম মাওলানা শফিক উদ্দিন রহঃ - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

ইসলামী আন্দোলনের এক সাহসী পথিকৃত মরহুম মাওলানা শফিক উদ্দিন রহঃ

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার দেখা

২০২১ সালের এই দিনে আল্লাহ রব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে এই নশ্বর পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন ত্যাগ করে চিরন্তন আখিরাতের পথে পাড়ি জমান বাংলাদেশের ইসলামী আন্দোলন-সংগ্রামের এক নির্ভীক সৈনিক, রাজপথের সম্মুখ সারির সাহসী নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব এবং খেলাফত মজলিসের নায়েবে আমীর মরহুম মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন (রহ.)।

তিনি ছিলেন দ্বীনের পথে একজন নিবেদিতপ্রাণ দ্ব্যক্তিত্ব, যিনি সারাজীবন আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আপসহীন সংগ্রাম করে গেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান, ত্যাগ-তিতিক্ষা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি ইসলামী আন্দোলনের ময়দানে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা এবং সাহসিকতা আজও আমাদের অনুপ্রাণিত করে।

বাংলাদেশের সবুজ জমিনে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি লালন করতেন, তা বাস্তবায়নের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সেই কর্মমুখর জীবন, ত্যাগ ও অবদান আল্লাহ তায়ালা কবুল করুন এবং তা যেন তাঁর জন্য সদকায়ে জারিয়াহ হিসেবে কবরে ও আখিরাতে নাজাতের অসিলা হয়।

মহান আল্লাহ তায়ালার দরবারে কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ عزوجل যেন মরহুম মাওলানা শফিক উদ্দিন (রহ.) ভাই কে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, তাঁর কবরকে নূর দিয়ে ভরপুর করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
نور الله مرقده وجعل الجنة مثواه.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০