1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা - ভোরের বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
তাজা খবর
ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি সভাপতি হলেন মোঃ আব্দুল জলিল। ছাতকে রংফুল বেগমের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ছাতকে ৫৩ কোটি ৭১ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০ বার দেখা

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফ-কে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে কামরাঙ্গী গ্রামবাসী।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীর পক্ষ থেকে তাঁর হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত বক্তারা বলেন, মাওলানা আব্দুল লতিফ দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেছেন। তাঁর ধর্মীয় শিক্ষা, নৈতিক দিকনির্দেশনা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এলাকার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় কামরাঙ্গী গ্রামের মুরব্বি, যুবসমাজ, মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা মাওলানা আব্দুল লতিফের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাওলানা আব্দুল লতিফের কল্যাণ ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

July ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jun    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১