বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

ছাতকে মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনেরঅর্থায়নে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৫৬ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং আলো রক্তদান সমাজ কল্যান সংস্থার সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বেলা ৩টা পর্যন্ত টানা পাঁচঘন্টা ব্যাপী চলে এ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল আলী, সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ, পরিচালনা কমিটির সাবেক সদস্য জাকির হোসেন, ব্যবসায়ী মুহিবুর রহমান, রশিদ আহমদ, শাহাব উদ্দিন।

উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষিকা হোসনেয়ারা বেগম ও লাভলী বেগম, পরিচালনা কমিটির সদস্য শাহনুর আলী, তরুন সমাজকর্মী তাহমিদ আহমদ, আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন, সাংগঠনিক সম্পাদক লিয়ন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল হাসান, অর্থ সম্পাদক জামিল আহমেদ ইসমাঈল, ধর্ম বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমেদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক সাকির হোসেন প্রমুখ।

ক্যাম্পেইনে বিদ্যালয়ের আড়াইশ শিক্ষার্থীসহ এলাকার অর্ধশতাধিক লোকজনের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, রাত ১০:২০

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31