1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময়

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৩ বার দেখা

মোশাহিদ আলী

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তরুণ লেখক মাওলানা শামীম আহমদ। বুধবার বিকেলে কোর্ট রোডস্থ তামজিদ ম্যানশনের দ্বিতীয় তলায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. খালেদ মিয়ার সঞ্চালনায় পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং একটি সুন্দর, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনে প্রত্যয়ে ব্যক্ত করে নিজের লেখা “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থের মূল সারাংশ তুলে ধরেন তরুণ লেখক ও গবেষক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মরহুম মকদ্দুছ আলীর ছেলে, ইতালী প্রবাসী মাওলানা শামীম আহমদ। তিনি
তাঁর গ্রন্থ রচনার পটভূমি, উদ্দেশ্য এবং সমাজ সংস্কারে লেখালেখির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, একটি পরিচ্ছন্ন ও আদর্শ সমাজ গঠনের জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক গুণাবলির চর্চাই পারে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ উপহার দিতে। এ গ্রন্থটি সমাজের নানা অসঙ্গতি, দায়িত্ববোধ এবং ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলোকে সামনে এনে পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার প্রয়াস মাত্র। উৎসাহ পেলে তিনি আরও দুটি পাণ্ডুলিপি প্রকাশ করার কথাও জানান এ পরিচ্ছন্ন লেখক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাকির আমীন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সদস্য শাহ মোহামদ আখতারুজ্জামান, মুশাহিদ আলী, মাহমুদ আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, অজিত কুমার দাশ, ফারুক আহমেদ নোমান, আবু বকর চৌধুরী, দিলোয়ার হুসেন, লোকমান হুসেন, পাপলু মিয়া, ফটো সাংবাদিক মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও সামাজিক দায়িত্ববোধের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, একজন লেখকের কলম যেমন মানুষের চিন্তাকে ইতিবাচক পথে পরিচালিত করতে পারে, তেমনি গণমাধ্যমও সমাজকে আলোকিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০