1. admin@vorerbangla.com : admin_shafi :
ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১৯ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

এক শুভেচ্ছা বার্তায় প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা বলেন, পবিত্র ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজের ধনী-গরিব, সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। পাশাপাশি সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক।
অপর এক শুভেচ্ছা বার্তায় প্রেসক্লাবের সদস্য সচিব খালেদ মিয়া বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে। সবাই যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন—সেই কামনাই করছি। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশেও সবাইকে দাঁড়াতে হবে, তাহলেই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হবে।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, ধৈর্য ও মানবসেবার শিক্ষা দেয়। এই মহান উৎসবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই যদি পরস্পরের প্রতি সহানুভূতিশীল আচরণ করি, তাহলে সমাজে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুসংহত হবে।
বার্তায় নেতৃবৃন্দ ছাতকবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আযহা সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০