রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
তাজা খবর
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে আল-ইসলাহতালামীযের সম্মেলন শনিবার ছাতকে গরু চুরির সময় চোর আটক সুনামগঞ্জের ছাতকে পিতা- কন্যাকে নিয়ে এআই ফটোকার্ড দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উটেছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ। দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতিপরিষদের আহবায়ক কমিটি গঠন ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণ! ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ফেইসবুকেভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে ১৭ প্রার্থীর

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৭১ বার দেখা
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান পদে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান পদে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ডেস্ক নিউজঃ
ছাতক উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২ মে) ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার কার্যালয়ের তথ্য অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত ১৭ জন প্রার্থী ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া,আব্দুল ওয়াহিদ মজনু,রফিকুল ইসলাম,আওলাদ আলী রেজা,মোঃ মাহমুদ আলী ও আমজাদ আলী।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আব্দুল জব্বার খোকন,শহিদুজ্জামান শিপলু,আব্দুল্লাহ আল মামুন,মোঃ ইজাজুল হক রনি, মোঃ নজরুল ইসলাম, মোঃ আফজাল হোসেন,আতাউল হক,মোঃ আব্দুস সামাদ ও রাকিব আহমদ ।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন একজন প্রার্থী। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম মনোনয়ন পত্র দাখিল করেন। এ পদে আর কেউ মনোনয়ন পত্র দাখিল করেন নি। তিনি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ৫ মে মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থীদের অনুকূলে প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১৩ মে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং
  • ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, সকাল ৬:১২

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930