1. admin@vorerbangla.com : admin_shafi :
দোয়ারাবাজারে খেলাফত মজলিস প্রার্থীর গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। - ভোরের বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

দোয়ারাবাজারে খেলাফত মজলিস প্রার্থীর গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ বার দেখা

দোয়ারা বাজার প্রতিনিধি

দোয়ারা বাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ’র সাথে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর ২০২৫,মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -৫ আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির,খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক,দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক,উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন,ছাতক পৌর সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান,দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ,ছাতক পৌর
সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার,ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী,সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহমান,খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজিম বিন হক,দোয়ারা সদর ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম,সহ সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক হাফিজ শাহীন আহমদ প্রমূখ।

মতবিনিময় সভায় ছাতক-দোয়ারা আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন,দুর্নীতি,দুঃশাসন নিরসন করে সমাজে শান্তি শৃঙ্খলা,সুবিচার ও সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি।
আমরা দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন দেখতে চাই।

তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে,এয়ারপোর্টে যাত্রীদের ভোগান্তি লাগব করতে এবং জানমালের নিরাপত্তা সাধনে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে খেলাফত মজলিসের নেতাকর্মী ও ছাতক-দোয়ারার সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন,কোনো প্রকার বৈষম্য ও আমানতের খেয়ানত করা যাবে না। সরকারি সব সুযোগ-সুবিধা জনসাধারণের কল্যাণে ব্যয় করতে হবে।

হাফিজ মাওলানা আব্দুল কাদির একই দিনে দোয়ারা বাজার সদর ইউনিয়ন ও উপজেলা সদরের নৈনগাঁও মহিলা মাদরাসা,দোয়ারা কলেজ,মাছিমপুর মাদরাসা,শরীফপুর মহিলা মাদরাসা,টেবলাই মাদরাসায় প্রধান শিক্ষক/মুহতামিমসহ শিক্ষক মন্ডলীর সাথে,বাদ জোহর শরীফপুর গ্রামের সর্বসাধরণের সাথে মতবিনিময় করেন।

টেবলাই বাজার ও মুতি দোকান পয়েন্টে লিফলেট বিতরন করে দিনব্যাপী নির্বাচনী মতবিনিময়,গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মতবিনিময় ও গণসংযোগের প্রাক্ষালে বিশিষ্টজন,শিক্ষাবিদদের মধ্যে প্রবীণ রাজনীতিবিদ শামছুল হক নমু,সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস,দোয়ারা কলেজের অধ্যক্ষ মোঃ একরামুল হক,বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শফিকুল ইসলাম,শরীফপুর মাদরাসার মুহতামিম হাফিজ জহুর উদ্দিন,হাফিজ বুরহান উদ্দিন,মাওলানা ফখরুল ইসলাম মামুন,নৈনগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল করিম,নরসিংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইস্রাইল আলী,মাওলানা আবুল কালাম,বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী মুহিবুর রহমান,সংগঠক মোঃ রফিক আহমদ এর সাথে সাক্ষাৎ করেন হাফিজ মাওলানা আব্দুল কাদির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১