বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

তালায় চাঁদার দাবিতে সাংবাদিকের পিতাকে মারধর বহিস্কৃত ছাত্রদল নেতার

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২০৮ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সাতক্ষীরার তালায় চাঁদার টাকা না পেয়ে সুনীল চক্রবর্তী (৬৫) নামে এক সাংবাদিকের পিতাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে নাজমুল হোসেন রানা নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে।বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার হাজরাকাটি বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। সর্বশেষ গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সুনিল চক্রবর্তী তালা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক তপন চক্রবর্তীর পিতা ও  হাজরাকটি এলাকার একজন আদর্শ কৃষক। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা নাজমুল হোসেন রানা উপজেলার হাজরাকাটি এলাকার রাজ্জাক সরদারের পুত্র ও খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

ভুক্তভোগী সাংবাদিকের পিতা সুনীল চক্রবর্তী জানান, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে  শেখ হাসিনা  ভারতে পালিয়ে গেলে ছাত্রদল নেতা পরিচয়ে রানা পূর্বের তুলনায় বেপরোয়া হয়ে ওঠে। এমনকি উপজেলা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের নাম ব্যবহার করে গত কয়েক মাস যাবত এলাকায় গড়ে তুলেছে মাদক সেবন ও চাঁদাবাজির অভয়অরন্য হিসেবে।

তিনি অভিযোগ করেন, সাংবাদিকতার পাশাপাশি তার পুত্র ঠিকাদারি করে আসছেন দীর্ঘদিন যাবত। এছাড়াও তারা সাধারণ সংখ্যালঘু পরিবারের হওয়ায় গত কয়েকমাস যাবত রানা নামের ওই চিহ্নিত মাদককারবারী তাদের থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে অর্থনৈতিক সুবিধা নিয়ে আসছিল। সর্বশেষ দু’ দিন তার ছেলে তপন বাড়িতে না থাকায় ওই বহিষ্কৃত ছাত্রদল নেতা তার কাছে মাদক সেবনের টাকা দাবি করলে তিনি অপারগতা প্রকাশ করেন। ওইদিন ১৪ জুলাই সন্ধ্যায় তিনি বাড়ির পাশ্ববর্তী হাজরাকাটি বাজারে এলে রানার নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। ওই রাতেই তিনি ছেলে তপনকে নিয়ে ঘটনার বিষয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ থানায় অভিযোগ দায়েরের বিষটিকে কেন্দ্র করে আজ বুধবার সকালে তিনি বাড়ির পাশ্ববর্তী হাজারকাটি বাজারে গেলে রানার নেতৃত্বে তাকে বেধড়ক পেটাতে থাকে ও অভিযোগ কেন করলো সে বিষয়ে জানতে চায়। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, মাদক সংক্রান্ত বিষয়ে নাজমুল হোসেন রানা নামের ওই সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও সে হাজারকাটি গ্রামের  লুৎফর শেখ, পল্টু শেখ, মেহেরুল সরদারের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে আসছিল। এমনকি চাঁদার টাকা না পেয় তাদেরকেও সে মারপিট করে। যদিও তার আগেই মাদককান্ডে জড়িত থাকার দায়ে বখে যাওয়া এ মাদককারবারীকে বহিষ্কার করে ছাত্রদলের সংশ্লিষ্ট ওই কমিটি।

বিস্তারিত জানতে বহিষ্কৃত ছাত্রদল নেতার ব্যবহৃত মোবাইল নম্বরে একধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল না রিসিভ করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাইনুদ্দীন জানান, লিখিত অভিযোগ পেয়েছেন ঘটনার তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনে আশ্বস্ত করেছেন তিনি।

সর্বশেষ এমন পরিস্থিতে সাংবাদিক তপনের পরিবার সহ স্থানীয় ভুক্তভোগীরা জীবনের চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবি করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, রাত ৯:১৩

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31