1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে সাংবাদিক শামীম আহমদ তালুকদার সংবর্ধিত - ভোরের বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

ছাতকে সাংবাদিক শামীম আহমদ তালুকদার সংবর্ধিত

  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২২২ বার দেখা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে সাংবাদিক শামীম আহমদ তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার উদ্দ্যোগে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাঁকে সংবর্ধিত করা হয়।

হাওর অধ্যুষিত, জল জোৎসনা, কাব্যময়তার নান্দনিক সুনামগঞ্জ জেলার মাটি ও মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দেশ ও গণমানুষের কল্যাণে নানা দুর্নীতি, অনিয়ম, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপুর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসাবে, গত রোববার (২২ ডিসেম্বর) ২০২৪ ইং তারিখে সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পেয়েছেন শামীম আহমদ তালুকদারসহ সারাদেশ থেকে ৪৫ জন সাংবাদিক। সাংবাদিক শামীম আহমদ তালুকদার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
বিএমএসএফ ছাতক শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. মহি উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখন জাহিদ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেক। সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক শামীম আহমদ তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন, বিএমএসএফ ছাতক শাখার প্রস্তাবিত কমিটির সহ সভাপতি সুলতান আহমদ চৌধুরী, ওজিত দাশ, সহ সাধারন সম্পাদক ফজল উদ্দিন, কোষাধক্ষ্য জুনেদ আহমদ রুনু, পাপলু, জামিল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অভিব্যাক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংবর্ধিত অতিথি সাংবাদিক শামীম আহমদ তালুকদার বলেন, যেকোন ভালো কাজের স্বীকৃতি অনুপ্রেরণা যোগায়, উৎসাহিত করে। প্রত্যেকটি ভালো কাজের মধ্যদিয়ে মানুষ বেঁচে থাকে। প্রতিদিন আমরা যেনো কমপক্ষে একটি কাজ করে ঘরে ফিরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১