1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকের হলদিউরায় খিরা চাষে কৃষকরা স্বাবলম্বী - ভোরের বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা

ছাতকের হলদিউরায় খিরা চাষে কৃষকরা স্বাবলম্বী

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭২ বার দেখা

বিশেষ প্রতিনিধ

ছাতক প্রতিনিধি : বাজার মূল্য ভাল এবং চাহিদা বেশি থাকায় অল্প খরচে কম সময়ে অধিক লাভজনক হওয়ায় নদীর পাড়ের অনাবাদী পতিত জমিতে খিরা আবাদ হচ্ছে। দিন দিন খিরা চাষে ঝুলছেন স্থানীয় কৃষক।

সুনামগঞ্জের ছাতকের হলদিউরা গ্রামের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া ঘানুউড়া নদীর দক্ষিণ পাড়ে আমন মৌসুমের পর পতিত পড়ে থাকে শতাধিক কিয়ার জমি। পতিত জমিগুলো ৩/৪ বছর ধরে আবাদের আওতায় এনেছেন স্থানীয় কয়েকজন যুবক। খিরা চাষ লাভজনক হওয়ায় ফসল উৎপাদনে ঝুঁকছেন অনেকেই। পতিত জমি কাজে লাগিয়ে আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন চাষীরা।

এখানের জমিতে বিভিন্ন জাতের খিরা, মিষ্টি কুমড়া, মরিচ, আলু, ধনিয়া, বেগুন, টমেটো চাষ করা হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবছর বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণ বেশি।

জানা যায়, উপজেলার হলদিউরা গ্রামের উত্তরে ঘানুউড়া নদীর দক্ষিণ পাড় সংলগ্ন শতাধিক কিয়ার জমি আমন মৌসুমের পর বছরের পর বছর ধরে পতিত পড়ে থাকে জমি। এ জমিতে অগ্রহায়ণের ফসল উত্তোলনের পর গরু চরণ ছাড়া কোন ধরনের ফসল উৎপাদন হতো না। এলাকার কয়েকজন কৃষক এ জমিতে ৩/৪ বছর আগে প্রথমে খিরা চাষ শুরু করেন এবং উৎপাদন ভাল হয়। এর পর থেকে দিন দিন খিরার আবাদ বেড়েছে। পতিত জমিতে কম খরছে উৎপাদিত ফসল বাজারজাত করে মুনাফা ভাল পাওয়ায় স্থানীয় কৃষকরা খিরা চাষে আকৃষ্ট হয়েছেন। খিরা চাষ করে অনেকেই আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছেন। খিরা যেন এখানের কৃষকদের স্বপ্ন। খিরা চাষের মধ্য দিয়ে প্রান্তিক চাষিদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়েছে। এলাকার আবাদকৃত খিরা স্থানীয় চৌকা পয়েন্টে সকালে জমজমাট অস্থায়ী খিরার হাট বসে। হাটে সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, দিরাই, বিশ্বনাথ, ছাতক, গোবিন্দগঞ্জ, লামাকাজী, পাগলা বাজার, জাউয়া বাজার, দোলারবাজার, গোবিন্দগঞ্জ বাজার, মানিকগঞ্জ বাজারসহ ছাতকের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এ অস্থায়ী হাট থেকে খিরা ক্রয় করেন। এখানের উৎপাদিত খিরার সিংহ ভাগ সিলেটের টুকের বাজার আড়তে নিয়েও চাষিরা বিক্রি করে থাকেন।

হলদিউরা গ্রামের বাসিন্দা সাংবাদিক নুর উদ্দিন জানান, তিনি এ বছর খিরা, মিষ্টি কুমড়া, মরিচ চাষ করেছেন। ফলন ভাল হয়েছে। খরচ হয়েছে ৩০হাজার টাকা। লক্ষাধিক টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। তিনি আরো জানান, এখানের জমি তরমুজ চাষের উপযোগী। কৃষি বিভাগ কৃষকদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগীতা করলে তরমুজ চাষ করা যেত। তরমুজ চাষের নিয়ম না জানায় চাষিরা চাষে আগ্রহী হচ্ছে না। কৃষি বিভাগের সহযোগিতা পেলে সম্পূর্ণ অনাবাদী জমি আবাদের আওতায় আনা যেত এবং স্বাবলম্বী হতো স্থানীয় কৃষকরা।

আনামুল হক জানান, ৬কিয়ার জমিতে খিরা এবং ৩কিয়ার জমিতে মিষ্টি কুমড়া আবাদ করেছেন। খরচ হয়েছে লক্ষাধিক টাকা। মিষ্টি কুমড়া বিক্রয় করছেন। খিরা বাজারজাত করা শুরু হয়েছে। আশা করছেন ৩লক্ষাধিক টাকা উৎপাদিত ফসল বিক্রয় করতে পারবেন।

মনফর আলী জানান, মিষ্টি কুমড়া, আলু, মরিচ, খিরা চাষ করেছেন। খড়া ও বিভিন্ন রোগের করাণে মিষ্টি কুমড়ার ফলন তেমন ভাল হয়নি। খিরার ফলন ভাল হয়েছে। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ ফেলে সবজি চাষ আরো লাভজনক হতো।

উপজেলার উপ-সহকারি কৃষি অফিসার চন্দন দাস বলেন, এ বছর খিরা গাছগুলো রোগে আক্রান্ত হয়েছিল। রোগ-বালাই থেকে খেত বাঁচাতে করণীয় সম্পর্কে কৃষকদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি। অনেকেই খিরা বাজারজাত করতেছেন। ফলন কম হলেও দাম ভাল পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০