বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

ছাতকে যুবলীগের সাধারণ সম্পাদক, বিল্লাল আহমদসহ ৭জনের বিরুদ্ধে থানায় মামলা

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় আমেরতল গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে বিল্লাল আহমদসহ ৭জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গৃহ পুড়ানো, চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিটের অপরাধে মামলাটি গত ১০ নভেম্বর ছাতক থানায় দায়ের করেন, রণজিত দাস। তিনি উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের সরিষপুর গ্রামের মৃত ব্রজেন্দ্র দাসের ছেলে, পঙ্কজ মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও বরবরা নামক জলমহালের লীজ গ্রহিতা। দায়েরি ওই মামলায় অন্যান্য আসামিরা হলেন, উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের খুর্শিদ আলীর ছেলে পাবেল মিয়া, মৃত মকবুল আলীর ছেলে মুহিবুর রহমান, মৃত সোনা উল্লার ছেলে আফজল মিয়া, আবুল হোসেনের ছেলে জুবায়ের আহমদ, মৃত মকবুল আলীর ছেলে ছাদিকুর রহমান ও আমিনুর রহমানসহ অজ্ঞাত আরও ১৫ জন।

জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রাম সংলগ্ন বরবরা নামক জলমহালটি ৬ বছরের জন্য বৈধ ভাবে লীজ গ্রহণ করেন মামলার বাদি রণজিত দাস। ওই লীজকৃত জলমহালে তিনি মৎস্য চাষসহ আহরণ করে আসলেও আসামিরা লোভের বশিভূত হয়ে ক্ষিপ্ত হয়ে উঠে এবং পাহারাদারদের মারপিট করে জলমহালের বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে নিতে থাকে। গত ২০ সেপ্টেম্বর এ জলমহালের পাহারাদারদের মারপিট করে ১লাখ ২০হাজার টাকার আর্থিক ক্ষতি করে। এ বিষয়ে ছাতক থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সর্ব শেষ গত ৮ নভেম্বর ভোর পৌনে ৬টার দিকে দেশীয় ও প্রাণ নাশক অস্ত্র নিয়ে জলমহালের পাহারাদারদের গৃহে আসেন বিল্লাল চেয়ারম্যানসহ অন্যান্য আসামিরা। প্রধান আসামি চেয়ারম্যান বিল্লালের হুকুমে জলমহালের পাহারাদারদের মৈশাপুর গ্রামের শুকুর আলীর ছেলে আলী হোসেন ও লাল খানের ছেলে রাসেল খানকে মারধর করে আহত করা হয়। পরে ওই চেয়ারম্যানসহ আসামিরা তাদেরকে পানিতে ফেলে দিলে তারা সাতার কেটে বরবরাবিল নামক জলমহালের নৌকায় উঠে প্রাণে রক্ষা পায়। এদিকে জলমহালের পাহারাদারদের গৃহটি পেট্রোল দিয়ে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয় বিল্লালসহ তার সহযোগিরা। এতে ওই গৃহে থাকা মাছ ধরার দুটি জ্বাল, খাবারের চাল,আসবাবপত্রসহ পুড়ে দিয়ে অর্থিক ব্যাপক ক্ষতি সাধিত করে। এছাড়া ৭ বস্তা মাছের খাবার, একটি গ্যাস সিলিন্ডার তারা চুরি করে নিয়ে যায়। এতে ৮৯ হাজার ৭৫০টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই জলমহাল নিয়ে বিল্লাল চেয়ারম্যানসহ তার সহযোগিদের বিরুদ্ধে সিআর ৪৭৬/২৪ইং মোকদ্দমা আদালতে চলমান রয়েছে। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, সন্ধ্যা ৭:১৪

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31