1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে ভারতীয় সীমান্তে নোয়াকুট গ্রামের ফজল মিয়ার খুনি দের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। - ভোরের বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

ছাতকে ভারতীয় সীমান্তে নোয়াকুট গ্রামের ফজল মিয়ার খুনি দের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২৮ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকার পুরান নোয়াকুট গ্রামের নিহত ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে এলাকা বাসীর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ছনবাড়ী বাজারে মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পুরান নোয়াকুট জামে মসজিদের মুতাওয়াল্লি বিশিষ্ট মূরব্বি কাচা মিয়া। যুবনেতা আফতাব হোসেন জিসান ও তাজ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এডভোকেট জাহাঙ্গীর আলম রাসেল, ডা.হুমায়ুন আহমদ, বিশিষ্ট মূরব্বি জিয়াউল হক ইকবাল হোসেন, নূর আহমদ, আব্দুল করিম, নিহতের ভাতিজা নাজমুল ইসলাম জামাল উদ্দিন, মখলিছুর রহমান, আল- আমিন খান প্রমূখ। সভায় বক্তারা বলেন গত ৪ মার্চ মসজিদের তহবিলের টাকার হিসাব নিয়ে গ্রামবাসী একটি বৈঠকে বসলে।এ বৈঠকে ফজল মিয়া মসজিদের টাকার হিসাব চাইলে শুরু হয় দু’পক্ষের মধ্যে উত্তেজনা। এক পর্যায়ে প্রতিপক্ষ মাসুক মিয়া, নূরই মিয়া, হারুন মিয়া, তারেক আহমদ ও কাদির মিয়া সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সুটা নিয়ে ফজল মিয়ার উপর হামলা করলে তিনি নিহত হন। ফলে নিহত দিন মজুর ফজল মিয়ার ৫ টি অপ্রাপ্ত বয়স্ক শিশুদের নিয়ে তার স্ত্রী এখন দিশেহারা হয়ে পড়েছেন।তাই এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে দিন মজুর অসহায় দরিদ্র ফজল মিয়ার খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসি কার্যকর করতে হবে। অন্যতায় এলাকার দিন মজুর, ক্ষুদ্র ব্যবসায়ী,বারকি শ্রমিক সহ সকল শ্রেণি পেশার লোকজন ঐক্য বদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি উচ্চারণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১