1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে বিএনপি নেতা সৈয়দতিতুমীরের দাফন সম্পন্ন: শোক - ভোরের বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

ছাতকে বিএনপি নেতা সৈয়দতিতুমীরের দাফন সম্পন্ন: শোক

  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৮২ বার দেখা

ভুরের বাংলা ডেক্স

সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি, ছাতক পৌর বিএনপি’র আহবায়ক, ছাতক কেন্দ্রীয় সমবায় সমিতি’র (বিআরডিবি) চেয়ারম্যান, সালিশ ব্যক্তিত্ব, ছাতক পৌর সভার তাতিকোনা-শাহজিরপাড়া মহল্লার বাসিন্দা মরহুম সৈয়দ তিতুমীর (৭৬)’র দাফন সম্পন্ন হয়েছে। রোববার বেলা সোয়া ২টার দিকে তাতিকোনা শাহী ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের স্বজন হাফেজ মোস্তাক আহমদ।

সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামছুর রহমান সামছুর উপস্থাপনায় জানাযা পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র জিকে গৌছ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতকের সাবেক পৌর চেয়ারম্যান আবদুল ওয়াহিদ মজনু, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মরহুমের ছোট ভাই সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।

মরহুমের জানাযায় নামাজে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম, সহ সভাপতি সেলিম উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা প্রবাসী আবদুর রউফ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আবদুস সামাদ, ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, মোজাহিদ আলী, আখলাকুর রহমান, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সামসুল হক নমু, জেলা বিএনপির সহ সভাপতি আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, মাওলানা ক্বারি গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামস উজ জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির আলী, মাওলানা ফজলুর রহমান, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছালেক মিয়া, সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন, মাওলানা কবির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম সৈয়দ তিতুমীর গেল শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী একপুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, সমাজসেবী মরহুম সৈয়দ তিতুমীরের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনিসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১