বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ) ছাতক উপজেলা কমিটি অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারী) বিকালে উপজেলার শহরের তাহির প্লাজার অভিজাত রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মালেশিয়া প্রবাসী সমাজসেবক আব্দুল আউয়াল,চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী সফিক আহমদ, নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা রেজ্জাদ আহমদ সহ প্রমূখ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর কর্তৃক ২০ জানুয়ারী ২০২৫ ইং তারিখে এ ফোরামে অনুমোদন দেন।

অনুমোদনকৃত ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি দায়িত্বশীলরা হলেন, সভাপতি মুশাহিদ আলী, সিনিয়র সহ সভাপতি সুলতান চৌধুরী, সহ-সভাপতি অজিত কুমার দাস ও আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, আক্তার হুসেন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম,কোষাধ্যক্ষ জুনেদ আহমদ রুনু, দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম মিছবাহ, প্রচার সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপলু মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, নির্বাহী সদস্য খালেদ আহমদ, সদস্য রুমেল আহমদ ও শামিম আহমদ তালুকদার।
কুরআন তেলাওয়াত ও মোনাজাত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম ফারুক আহমদ নুমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, সন্ধ্যা ৭:২৫

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31