1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে ট্রাক উল্টে অটো-রিকশায়চাঁপা পড়ে মারা গেলেন যুবক - ভোরের বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

ছাতকে ট্রাক উল্টে অটো-রিকশায়চাঁপা পড়ে মারা গেলেন যুবক

  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার দেখা

ছাতক( সুনামগঞ্জ) প্রতিনিধি

সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সেলেন্ডার বহনকারী একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের এক যুবককের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। স্থানীয় লোকজনরা প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত দেড়টায় দিকে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ছিল পেশায় একজন সিএনজি অটো রিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী এলপি গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩৫) গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশের আগে রাস্তার মধ্যখানে রোড ডিভাইডার এর সাথে ধাক্কা লেগে সড়কের পাশে দাড়িয়ে থাকা সিএনজি অটো রিকশার উপর পড়ে সড়কেই উল্টে যায়। এসময় সিএনজি অটো-রিকশার ভেতরে থাকা তিন চালকের মধ্যে দুইজন বেরিয়ে আসলেও শিহাব উদ্দিন আর বের হতে পারে নি। চাঁপা পড়ে থাকলে স্থানীয় লোকজন উল্টে থাকা ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার বের করে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় এক ঘন্টা পর রাত পৌনে ১টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দেড়টায় দিকে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে গোবিন্দগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে, দূর্ঘটনার পর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস, আর্মি, সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ, ছাতক থানা ও জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করলে যান চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।
অভিযোগ উঠেছে, গোবিন্দগঞ্জ পয়েন্টে সড়কের পাশের রেলের পরিত্যক্ত পাকা ঘর উচ্ছেদ না করায় এবং সড়কের উভয় পাশে রোড ডিভাইডারে কোন চিহৃ না থাকায়, গোল চত্বর বড় হওয়ায় সরু রাস্তায় প্রায়ই দূর্ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১