1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে জামায়াতে ইসলামীর উদ্যোগেবিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানেইফতার মাহফিল সম্পন্ন - ভোরের বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
তাজা খবর
ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা

ছাতকে জামায়াতে ইসলামীর উদ্যোগেবিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানেইফতার মাহফিল সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬২ বার দেখা

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগ ২০ মার্চ বৃহস্পতিবার বিকালে শহরের মড়ল কমিউনিটি সেন্টারে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন। প্রধান বক্তার বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ছাতক – দোয়ারা আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর ইন্জিনিয়ার নোমান আহমদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, ছাতক উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, ইসলামি আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মির্জা সাজিদুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন।এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ , জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম, জামায়াতে ইসলামী নেতা ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল , জামায়াত নেতা আব্দুল হাই আজাদ,আলী আসগর সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ,ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশাহিদ আলী, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল আহমদ, হেফাজতে ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান, উপজেলা জামায়াত নেতা আরাফাত আহমেদ রাহাত, জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন প্রমূখ।সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাওলানা কারি শহিদুল ইসলাম ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাওলানা জুবায়ের আহমদ। দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন। ইফতার মাহফিলে সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সহ সকল শ্রেনী পেশার লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০