1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে ওয়ার্ডের সদস্য ফারুক মিয়া কর্তৃক খাদ্য সামগ্রী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। - ভোরের বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা

ছাতকে ওয়ার্ডের সদস্য ফারুক মিয়া কর্তৃক খাদ্য সামগ্রী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার দেখা

ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ফারুক মিয়া কর্তৃক খাদ্য সামগ্রী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করায় অসহায় নারীদের নিয়ে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বারকাহন, ভাটিপাড়া ও চরবাড়া গ্রামবাসীর ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট-দোয়ারাবাজার সড়কের বারকাহন গ্রাম সংলগ্ন এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রবীন মুরব্বী আফতাব মিয়া তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সালেহ আহমদ, ছা‌লিক মিয়া, সাজ্জাদ মিয়া, সা‌বেক মেম্বার নুর উদ্দিন, আহমদ আলী, আবদুল কাইয়ুম, রংফুল বি‌বি, তাজ বি‌বি, রা‌শেদা বেগম, খাইরুন নেছা, ফ‌জিরুন বেগম, ফা‌তেমা বেগম, জামাল উদ্দিন, আবদুল আলম, লিটন মিয়া, মিন্টু মিয়া, সামছুদ্দীন, আলী আহমদ, ফখরুল ইসলাম, শাহনাজ বেগম, আকিক মিয়া, দিলোয়ার হো‌সেন, আকবর আলী, বোরহান উদ্দিন, মনাই মিয়া, আবু ইউছুব‌ মিয়া, ছ‌কিনা বেগম প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সরকারী বা বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক ওয়ার্ডের যাবতীয় বরাদ্দের সিংহভাগ আত্মসাত করে আসছেন মেম্বার ফারুক মিয়া। তার বিরুদ্ধে ব‌্যাপক অ‌নিয়ম-দূর্নীতি ও স্বজনপ্রী‌তির অভিযোগ রয়েছে। এছাড়া ওই মেম্বারের পেটে যায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালিন ভাতা, গর্ভ ভাতা, দুগ্ধভাতাসহ সরকারী সকল ভাতা। বন্যায় খাদ্য সামগ্রী দেওয়ার নামে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে ২২জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করা হলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এমন অভিযোগ করায় নারীদের বিরুদ্ধে অশালিন ও মানহানীকর বক্তব্য দেন ওই মেম্বার। এ জন্য তারা মেম্বারের অপসারণসহ দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০