1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে ঈসালে সাওয়াব উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল-জ্যাকেট বিতরণ - ভোরের বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

ছাতকে ঈসালে সাওয়াব উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল-জ্যাকেট বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০১ বার দেখা

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ছাতকের নোয়াগাঁও আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও জামে মসজিদ ও নতুনবাজার দাখিল মাদরাসার ভূমিদাতা সদস্য, মরহুম তজম্মুল আলী ও তার পরিবার এবং গ্রামের মুর্দেগানদের স্মরণে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত মরহুমের উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁওয়ের বাড়ি সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মুরব্বী আরজ আলী, জবর আলী, শামছুল গণি, নুর উদ্দিন, জয়নাল আবদিন ও মাওলানা আবদুল আউয়ালের যথাক্রমে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পালপুর জালালিয়া আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ফজলুল হক, সুফি নগর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল্লাহ বেলালী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, নতুন বাজার দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু তায়্যিব মো. শামছুন নূর, রাধানগর দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, নতুনবাজার দাখিল মাদরাসার সহ সুপার মাওলনা আবদুল মতিন আজাদ, রাধানগর দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা শওকত আলী, ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদরাসা ধারন এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী আবদুল আজিজ, হাসানাইন তাহফিজুল কোরআন মাদরাসা সাহেবনগরের প্রতিষ্ঠাতা পরিচালক
হাফেজ ক্বারী মাওলানা ইউসুফ মোহাম্মদ শাহান, মাওলানা কুতুব উদ্দিন সালেহি, মাওলানা জাকারিয়া আল হোসাইন, লতিফিয়া আরব আলী এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী আবুল বাশার, মাওলানা আবদুল কাদির, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবদুস সালাম, হাফেজ জমির উদ্দিন, রাজনীতিবিদ মোজাহিদুর রহমান হিরা, মরহুমের পুত্র মঈন উদ্দিন প্রমুখ। এর আগে ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ ও মাহফিল এবং শিরনী বিতরনী অনুষ্ঠিত হয়। পরে মাদরাসার এতিম ছাত্রদের মধ্যে ৮২টি কম্বল ও জ্যাকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১