1. admin@vorerbangla.com : admin_shafi :
২০ মাসের শিশুকে ধর্ষণেরঅভিযোগ যুবক গ্রেপ্তার - ভোরের বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
তাজা খবর
২০ মাসের শিশুকে ধর্ষণেরঅভিযোগ যুবক গ্রেপ্তার ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা

২০ মাসের শিশুকে ধর্ষণেরঅভিযোগ যুবক গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৪ বার দেখা

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ আগস্ট সোমবার গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মরম আলী বাবনগাঁও গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রবিবার সকাল ১১টার দিকে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটির মা সেখানে গিয়ে ঘটনাটি দেখতে পান। তিনি চিৎকার দিলে মরম আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে শিশুটিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা ১৭ আগস্ট সোমবার ছাতক থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ মরম আলীকে গ্রেপ্তার করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মামলার পরপরই পুলিশের অভিযান চালিয়ে আসামি মরম আলীকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১