শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
তাজা খবর
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে আল-ইসলাহতালামীযের সম্মেলন শনিবার ছাতকে গরু চুরির সময় চোর আটক সুনামগঞ্জের ছাতকে পিতা- কন্যাকে নিয়ে এআই ফটোকার্ড দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উটেছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ। দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতিপরিষদের আহবায়ক কমিটি গঠন ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণ! ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ফেইসবুকেভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. খালেদ মিয়াকে আহ্বায়ক এবং মো. ফজল উদ্দিনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুশাহিদ আলী, ফারুক আহমদ নোমান ও আলী আহমদ। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নুর উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ শাহজাহান, নাজমুল হাসান জুয়েল, মো. আব্দুল ওয়াদুদ ও মো. তাজিদুল ইসলাম।
মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক (ছাতক-দোয়ারাবাজার) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ছাতকের হাওর রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। এ সময় নবগঠিত কমিটির নেতারা কৃষকের অধিকার প্রতিষ্ঠা, হাওরের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘হাওর বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় ও জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের পরামর্শ ও দিকনির্দেশনায় এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ও নজরুল ইসলামের সুপারিশে এ আহ্বায়ক কমিটির প্রাথমিক অনুমোদন দেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সাইদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
  • ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ২রা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, বিকাল ৩:১৪

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930