স্টাফ রিপোর্টার, ছাতক
১৪ নভেম্বর সকাল ১০টার দিকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন মাঠে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া’র ছাতক উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রিয় সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। সম্মেলন সফল ও সার্থক করে তুলতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট আয়োজক কমিটি। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ কাজী অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আবদুস সামাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি আবদুল গফফার আল হাসান, ছাতক উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, লতিফিয়া ক্বারী সোসাইটি ছাতক দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা রমদানুল হক এবং আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর শাখার সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও অর্থ সম্পাদক হাফিজুর রহমান। এছাড়াও জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, সহ-অফিস সম্পাদক মাওলানা মুখতার আহমদ এবং আনজুমানে আল ইসলাহ ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা বেলাল আহমদসহ ছাতক উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষে বিশেষ মোনাজাত করেন আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান তাজুল।
Leave a Reply