রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
তাজা খবর
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে আল-ইসলাহতালামীযের সম্মেলন শনিবার ছাতকে গরু চুরির সময় চোর আটক সুনামগঞ্জের ছাতকে পিতা- কন্যাকে নিয়ে এআই ফটোকার্ড দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উটেছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ। দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতিপরিষদের আহবায়ক কমিটি গঠন ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণ! ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ফেইসবুকেভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত:

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৯১ বার দেখা

সুনামগঞ্জ, প্রতিনিধি

সমাজ-রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন
কায়েমে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে
ডা. এ এ তাওসিফ
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসিফ প্রধান অতিথির আলোচনায় বলেন, প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী, দুর্নীতিপরায়ণ, অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটিয়ে জনগণের আস্থাভাজন সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং চলমান রাজনৈতিক বাস্তবতায় সমাজ-রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ
ভূমিকা রাখতে হবে।
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা উদ্যোগে ৩ জুলাই ২০২৫,বৃহস্পতিবার অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে ডা. এ এ তাওসিফ উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম।

জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদের সঞ্চালনায় সুনামগঞ্জ শহরস্থ মডেল মসজিদ হল রুমে অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন,মোঃ মোস্তফা কামাল,মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, আখতার হুসাইন আতিক,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান,সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার,অফিস সম্পাদক মাওলানা আলী খান,সহ অফিস সম্পাদক মাওলানা আতাউল,শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ঈমান,সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর,ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী,ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী।

দিনব্যাপী অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে কুরআন তেলাওয়াত, দারসে কুরআন,হাতে কলমে শিক্ষা,লিখিত পরীক্ষা ও বিষয় ভিত্তিক আলোচনা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাহী সদস্য ও ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ,নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম,নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন,নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা,জগন্নাথপুর পৌর সভাপতি মাওলানা সুহেল আহমদ,দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ,বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন,সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ,শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ,জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আইন উদ্দিন সুজন,বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং
  • ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, সকাল ৬:০৭

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930