রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
তাজা খবর
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে আল-ইসলাহতালামীযের সম্মেলন শনিবার ছাতকে গরু চুরির সময় চোর আটক সুনামগঞ্জের ছাতকে পিতা- কন্যাকে নিয়ে এআই ফটোকার্ড দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উটেছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ। দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতিপরিষদের আহবায়ক কমিটি গঠন ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণ! ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ফেইসবুকেভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

সিলেট বিভাগীয় কমিশনার কাছে ছাতকের ৪ ব্যবসায়ী সংগঠনের আবেদন: ইজারা না দেওয়ার দাবি

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০২ বার দেখা

স্টাফ রিপোর্টার, ছাতক
সুনামগঞ্জের ছাতক পৌরসভা কার্যালয় কর্তৃক হাটবাজার ও অন্যান্য ইজারা দরপত্র বিজ্ঞপ্তির ৩টি ক্রমিকের বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। ছাতক পাথর ব্যবসায়ী সমিতি লি: (রেজি: নং-চট্র ১৭১৪) এর সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি সামছু মিয়া, ছাতক নৌকা মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি ছালেক মিয়া ও ছাতকবাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি আবদুস সাত্তার সাক্ষরিত সোমবার এ আবেদনটি দাখিল করা হয়। এর অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় এর সচিব বাংলাদেশ সচিবালয় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি এ চার সংগঠনের প্রতিনিধিরা সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে ছাতক পৌরসভা কর্তৃক হাটবাজার ও অন্যান্য মহাল ইজারা দরপত্র বিজ্ঞপ্তি প্রসঙ্গে পৃথক আরেকটি আবেদন করেন।
দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয়, গেল ৩ ফেব্রুয়ারি ছাতক পৌরসভা কার্যালয় থেকে একটি ইজারা বিজ্ঞপ্তি আহবান করা হয়েছে। এখানে ১৫টি স্থান ইজারা দেওয়ার জন্য আহবান করা হয়। কিন্তু ৯, ১০ ও ১১ নং ক্রমিকের স্থান ইজারা দিতে পারেন না। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এইসব স্থানগুলো ইজারা দিলে ইজারাদার নদী পথে চাঁদাবাজি করে চলন্ত নৌ-যান থেকে অমানবিক অত্যাচার করে টাকা পয়সা আদায় করা হয়। ইজারা গ্রহিতা চাঁদাবাজির কারনে নদী পথে আরও অসংখ্য চাঁদা বিভিন্ন নামে বেনামে আদায় করা হয়। এর একাধিক প্রমান আছে। আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে ২০১৭ সালে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করার প্রেক্ষিতে তৎকালিন সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহকারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ৭ নং অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী ঘাট ব্যতিরেখে নদী দিয়ে চলমান কোন নৌ-যান থেকে আইনের ব্যঘাত ঘটিয়ে কেউ যাতে টোল আদায় করতে না পারে সেই বিষয় নিশ্চিত করার জন্য তৎকালিন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। ৯, ১০ ও ১১ ক্রমিকের স্থানগুলো ইজারা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ছাতকের চার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং
  • ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, সকাল ৬:১৪

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930