1. admin@vorerbangla.com : admin_shafi :
সভাপতি মুমিন সম্পাদক শাহিন ছাতকে শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন - ভোরের বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
তাজা খবর
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা ছাতকে পুলিশের বিশেষ অভিযানেএক আসামী গ্রেফতার ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা সড়ক দূর্ঘটনা নিহত প্রধান শিক্ষক আলমগীর হোসাইনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত। ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন

সভাপতি মুমিন সম্পাদক শাহিন ছাতকে শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার দেখা

স্টাফ রিপোর্টার, ছাতক

বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারি ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ আবদুস ছোবহানের সভাপতিত্বে ও রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল করিব মিছবাহ চৌধুরীর পরিচারনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মাওলানা আবদুল আজিজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সদস্যসচিব ছালেহ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শান্তিগঞ্জের আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক, শান্তিগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি ও আমরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহিম, কালারুখা লতিফিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুঈনুল হক মুমিন, শান্তিগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারি ফোরামের সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা আতিকুল হক, ছাতক পাল্প এন্ড পেপারমিল দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা শাহীন আলম, দশঘর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আবুল লেইছ ফারুক প্রমূখ।

সভায় সর্ব সম্মতিক্রমে গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুঈনুল হক মুমিনকে সভাপতি, পেপারমিল দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা শাহীন আলমকে সাধারণ সম্পাদক ও ড. আহমদ উল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ৮৭ সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা শিক্ষক-কর্মচারি ফোরামের কমিটি গঠন করা হয়। এছাড়া উপজেলার সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সুপারগণকে নিয়ে গঠন করা হয় উপদেষ্টা পরিষদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

May ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১