1. admin@vorerbangla.com : admin_shafi :
নিজ গ্রাম তকিপুরে এমপি প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - ভোরের বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

নিজ গ্রাম তকিপুরে এমপি প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫২ বার দেখা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের নিজ গ্রাম গোবিন্দগঞ্জ তকিপুরে সর্বস্তরের যুবক ও মুরব্বিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৯টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত এবং পরিচালনা করেন উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আহমদ।

প্রধান অতিথি হিসেবে গ্রামবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির।

গ্রামবাসীর পক্ষ থেকে মতামত প্রদান করেন বিশিষ্ট মুরব্বি সিরাজুল ইসলাম, আফতাব আলী, কামাল উদ্দিন, হাজী খলিল মিয়া, হাজী গিয়াস উদ্দিন, মনির উদ্দিন, ফরিদ মিয়া, হাজী আবু সালেখ, সাদক আলী, ইকবাল মিয়া, জলাল মিয়া, কবির মিয়া, সেলিম মিয়া, হারিছ আলী, আবু সুফিয়ান, সমুজ আলীসহ শতাধিক যুবক ও মুরব্বি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

মাওলানা নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা

মাওলানা আব্দুল হাই, সহ সভাপতি, ছাতক উপজেলা

মাওলানা জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা

হাফিজ মাওলানা জাকির হোসাইন সাঈদ, সাধারণ সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা

কে. এম সুলাইমান আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক, ছাতক পৌর শাখা

হাফিজ মাওলানা উমায়েরুল ইসলাম লস্কর, সহ সাধারণ সম্পাদক, ছাতক পৌর শাখা

হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক, যুব মজলিস সুনামগঞ্জ জেলা

এনামুল হক আলী, সভাপতি, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা

জহির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক, খেলাফত মজলিস ছাতক উপজেলা

তাজিদুল ইসলাম, নির্বাহী সদস্য, যুব মজলিস সুনামগঞ্জ জেলা


সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামপন্থী নেতৃত্ব প্রতিষ্ঠায় হাফিজ মাওলানা আব্দুল কাদিরকে সমর্থন জানাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১