1. admin@vorerbangla.com : admin_shafi :
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৮ বার দেখা

মৌসুমী খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।

ঢাকা বিভাগীয় পর্যায়ে ছয়টি পদক পেয়েছে মানিকগঞ্জ জেলা দল।

দীর্ঘ লাফ বালিকা গ্রুপে গোল্ড মেডেল পেয়েছে মানিকগঞ্জের জাগীর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী।

২০০ মিটার দৌড়ে ব্রোন্জ মেডেল পেয়েছে সিংগাইরের নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, কারাতে-৪৫ (বালক) গ্রুপে ব্রোঞ্জ মেডেল পেয়েছে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবু নাইফ আরাফ এবং বালিকা গ্রুপে ব্রোঞ্জ মেডেল পেয়েছে মানিকগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মালিহা বিনতে মোহিদ।

এছাড়া ব্যাডমিন্টন (বালিকা) একক গ্রুপে রানার-আপ হয়েছে ঘিওর ডিএন হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অহনা আক্তার মারিয়া এবং ক্রিকেট বালিকা গ্রুপে রানার্সআপ হয়েছে মানিকগঞ্জ জেলা বালিকা ক্রিকেট দল।

২৩ শে মে শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব কৃতি খেলোয়ারদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ফারজানা প্রিয়াংকা, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক জাতীয় ফুটবলার মোসারফ হোসেন বাদল, সাবেক জাতীয় অ্যাথলেট মাসুদুল করিম, জাতীয় দাবাড়ু নাজরানা খান ইভাসহ সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০