1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে শহীদ মুসলিম ক্লাবেরটুর্নামেন্টের উদ্বোধন - ভোরের বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা

ছাতকে শহীদ মুসলিম ক্লাবেরটুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৫৫ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতকে প্রথমবারের মতো শহীদ মুসলিম ক্লাব আলমপুর-মাঞ্জিহারার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর-মাঞ্জিহারার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চমক স্মৃতি ফুটবল ক্লাব গন্ধর্বপুর ও নাহিয়ান ফুটবল ক্লাব ধারন এর মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে নাহিয়ান ফুটবল ক্লাব ধারণকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে নাম লিখিয়েছে চমক স্মৃতি ফুটবল ক্লাব গন্ধর্বপুর।

এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার উস্তার আলী, বর্তমান মেম্বার সাজন আহমদ, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক মুফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএইচ খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য লিলু মিয়া, হেলাল মিয়া, আলী আহমদ তালুকদার, ইব্রাহিম আলী গেদা, সিরাজুল ইসলাম, আলাউদ্দিন, রহিম উদ্দিন, তাজ উদ্দিন, আইনুদ্দিন, আবদুল হেকিম, আবদুল কাহার ফকির, জসিম উদ্দিন, মুজিবুর রহমান প্রমুখ। টুর্নামেন্টে এলাকার ৩২টি টিম অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী টুর্নামেন্ট পরিচালনা করেন আবদুল বাছিত।

ম্যাচ শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী ক্লাবকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ইব্রাহিম আলী রাসেলসহ বিশেষ অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০