1. admin@vorerbangla.com : admin_shafi :
দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়েসংঘর্ষ ।। নিহত ২, আহত ৬ - ভোরের বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
তাজা খবর
বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়। ছাতক ও গোবিন্দগঞ্জে দাঁড়িপাল্লারসমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত ছাতকে ভুয়া তথ্য ছড়িয়ে সাংবাদিকদের মানহানি: তদন্তের নির্দেশ আদালতের। ছাতকে হাজী মখলিছ আলীহাফিজিয়া মাদরাসার উদ্বোধন ছাতকে পুলিশের ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২ ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক কাজী রেজা ও সদস্য সচিব খালেদ সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী-আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই খেলাফত মজলিস সুনামগঞ্জ-০৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র দাখিল সুনামগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়েসংঘর্ষ ।। নিহত ২, আহত ৬

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার দেখা

ডেস্ক নিউজঃ
দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলায় আব্দুল মতিন (৫০) ও আকবর হোসেন (৪২) নিহত
হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন।

নিহত আব্দুল মতিন লক্ষিপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের মরহুমা বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী।
নিহত আকবর আলী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সুত্রে জানাগেছে,লক্ষিপুর মাঠে শুক্রবার বিকেলে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ফুটবল খেলা চলছিলো। মাঠে
আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরাম হোসেনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে খেলা শেষে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
আকবর হোসেনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে আব্দুল মতিনের উপর হামলা করা হলে তিনি গুরুতর আহত হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এদিকে মতিনের উপর হামলার খবর পেয়ে আব্দুল মতিনের লোকজন স্থানীয় পশ্চিম বাজারে আকবর হোসেনের উপর হামলা করেছে। এ হামলায় ও গুরুতর আহত হন আকবর হোসেন। আহত ২ জন -কে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন।

হামলা- পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় আরো ৬ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন, ফটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি
হয়েছে। এতে দুই জন নিহত হয়েছেন। আরো কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

February ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮