1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতক ও গোবিন্দগঞ্জে দাঁড়িপাল্লারসমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত - ভোরের বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
তাজা খবর
বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি সভাপতি হলেন মোঃ আব্দুল জলিল। ছাতকে রংফুল বেগমের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ছাতকে ৫৩ কোটি ৭১ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু

ছাতক ও গোবিন্দগঞ্জে দাঁড়িপাল্লারসমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে বাংলাদেশ জামায়াতে ইমলামীর দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গোবিন্দনগর ফাযিল ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর ছাতক পৌর শহরে ও গোবিন্দগঞ্জে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়। একই সময়ে পৃথক মিছিলে সংগঠনের জেলা, উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাতক পৌরশহরে সংসদ সদস্য পদপ্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর নেতৃত্বে প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের সুনামগঞ্জ
জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম,
ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক উপজেলা সেক্রেটারি হাফেজ জাকির হোসেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পৌর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হেলাল উদ্দিন, শিবির নেতা আফজাল হোসাইন,
তাজুল ইসলাম প্রমুখ। এদিকে, গোবিন্দগঞ্জে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার আবদুল কুদ্দুছ, ছাতক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল আউয়ালসহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্থরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পৃথক পথসভায় বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মানুষ পরিবর্তন চায়। এ জন্য প্রবীন আলেমেদ্বীন মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুল সালাম আল মাদানীকে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকল ভোটারের প্রতি আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

July ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jun    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১