1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময় - ভোরের বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন। ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। ছাতকে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত চরমহল্লায় কাইল্যাচর গ্রামে দু’পক্ষে’র সংঘ’র্ষে আহত ১৯ ইসলামী আন্দোলনের এক সাহসী পথিকৃত মরহুম মাওলানা শফিক উদ্দিন রহঃ প্রতাপপুর হযরত শাহজালাল লতিফিয়াইসলামি যুব সংঘের কাউন্সিল সম্পন্ন এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময় ছাতকের ইসলামপুর ইউনিয়নে মসজিদে জুতা বদলকরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত।।

ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময়

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য প্রবাসী, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের কার্য নির্বাহী সদস্য এজে লিমন। সোমবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জস্থ ডায়না পার্টি সেন্টারে এ মতবিনিময় করেন। ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক, কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাতক উপজেলার গোবিন্দনগর গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের কার্য নির্বাহী সদস্য এজে লিমন বলেন, ওয়ান ইলিভেনে রাজনীতির কারণে দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলাম। রাজনৈতিক বিভিন্ন কারণে দেশে আসা সম্ভব হয়নি। চব্বিশের গণআন্দোলন পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে আসি। তিনি বলেন, কোন মানুষ যদি সংগঠন করতে গিয়ে অপরাধ না করে, তাহলে সে ও তার পরিবার যাতে নিরাপদে বসবাস করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে কেউ রাজনীতি করতে আগ্রহী হবে না। তিনি আরও বলেন, মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তাই ১২ ফেব্রুয়ারি ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

বক্তব্য রাখেন, ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব খালেদ মিয়া, ছাতক উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, ফজল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জফির আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য এজে মনন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জহুর আলী, উপজেলা ছাত্রদল নেতা আবদুর রাজ্জাক ছায়মন, সাংবাদিক এআর ছায়েম, অজিৎ কুমার দাশ, তাজিদুল ইসলাম, আবু বক্কর চৌধুরী, লোকমান আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

April ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০